Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে মিনহাজ উদ্দিন জয় (১৩) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ডরা ছড়া নদীর পাড়ে বাঁশ বাগানের ভেতর থেকে বাঁশের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

জয় উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মেহের উদ্দিন টুক্কুর ছেলে ও চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সকালে বাড়ির পাশে ডরা ছড়া নদীর পাড়ে বাঁশ বাগানের ভিতর থেকে বাঁশের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্কুল ছাত্র মিনহাজের লাশ পাওয়া যায়। স্থানীয়ভাবে খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাবুল চৌধুরী ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোররাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।

কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জয় আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.