Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হলেন আবু তাহের

চুনারুঘাট প্রতিনিধি  |  ০১ নভেম্বর, ২০২০

কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃত স্বরূপ হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন চুনারুঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহলদার।

শনিবার (৩১ অক্টোবর) সকালে হবিগঞ্জ পৌর টাউনহলে এক সভায় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্বাক্ষরিত সম্মাননা স্মারক ও সনদ মো. আবু তাহের মিয়া মহলদারের হাতে তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম)।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরীসহ জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. আবু তাহের মিয়া মহলদার চুনারুঘাট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.