Sylhet Today 24 PRINT

রাজন হত্যা মামলা : কাল ফের যুক্তি তর্ক উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০১৫

সিলেটে শিশু সামিউ আলম রাজন হত্যা মামলায় আজকের মতো যুক্তি তর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) ফের যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আগামীকাল সকাল থেকে যুক্তি তর্ক উপস্থান শুরু হবে জানিয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী বলেন, কাল রায়ের তারিখ নির্ধারণ হতে পারে।

আজ দুপুর বারোটায় সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আসামি পক্ষের কৌসুলিরা। সন্ধ্যা ৬ টায় আজকের মতো যুক্তি তর্ক উপস্থাপন শেষ করে কাল তারিখ নির্ধারণ করেন বিচারক।

এর আগে বাদী পক্ষের আইনজীবিরা আদালতের নিকট তাদের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেন। রবিবার দুপুর থেকে বাদী পক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

আজ সকাল সাড়ে এগারোটায় মামলার আটককৃত ১১জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.