Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ পুকুরে

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের রুস্তমপুর থেকে নিখোঁজ ৬ বছরের তাউসিফ আহমদ ও আলামিন নামের নিখোঁজ দুই শিশুর লাশ পাওয়া গেছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মৃত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

নিহত আলামিন আহমদ রুস্তমপুর গ্রামের কবির মিয়ার ছেলে ও তাউসিফ আহমদ একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ শিশু তাউসিফের চাচা বাছিতুর রহমান।

উল্লেখ্য, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মাছ মারা দেখতে বের হলে তারা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে মসজিদের পুকুরে এ দুই শিশুর লাশ পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.