Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল থেকে তক্ষকসহ র‌্যাবের হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০২০

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিরল প্রজাতির বন্য প্রাণী তক্ষকসহ একজনকে আটক করেছে র‌্যাব-৯।

শনিবার দিবাগত (১ নভেম্বর) রাত ১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল শ্রীমঙ্গল ভূমি অফিসের সামনে থেকে বিরল প্রজাতির প্রাণী তক্ষকসহ মো. সোহেল জয় (৪১) নামের একজনকে আটক করে।

সোহেল জয় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাড়ইখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন কালুর ছেলে। তিনি শ্রীমঙ্গলের মুসলিমবাগে ভাড়াটে হিসেবে থাকতেন।  

তক্ষকসহ আটকের পর সোহেলের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়েরপূর্বক তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.