কমলগঞ্জ প্রতিনিধি | ০১ নভেম্বর, ২০২০
মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার এলাকায় ৪২ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ নাসির উদ্দিন পাতার বিড়িসহ ২ জনকে আটক করে র্যাব-৯ ।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এসব বিড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলো মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বরপুর গ্রামের আব্দুর নুরের ছেলে আব্দুল আলী (৫৫) ও একই গ্রামের আব্দুল আলীর ছেলে আহমদ আলী (২২)।
ভারতীয় বিড়িসহ আটককৃত দুইজনকে রোববার সকালে মামলা দিয়ে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
পরে পুলিশ আটকৃতদের গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করেছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।