Sylhet Today 24 PRINT

জুড়ীতে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

জুড়ী প্রতিনিধি  |  ০১ নভেম্বর, ২০২০

‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এই স্লোগানে সারাদেশের ন্যায় জুড়ীতে ও পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার (১ নভেম্বর) জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম সাদেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.