Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ট্রাক্টর চাপায় শিশু নিহত

আর ইসলাম,গোয়াইনঘাট  |  ২৬ অক্টোবর, ২০১৫

সিলেটের গোয়াইনঘাটে পাথরবাহী ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম সাফিয়া আক্তার (৭)। সে উপজেলার কুড়িখলা গ্রামের আতাউর রহমানের মেয়ে ও স্থানীয় বঙ্গবীর কওমী মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল সোমবার দুপুরে মক্তব ছুটির পর বাড়ি ফেরার পথে বঙ্গবীর নামক স্থানে হাদার পাড় থেকে সালুটিকরের উদ্দেশ্যে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক্টর সাফিয়াকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলইে সাফিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এস আই আরিফ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরটি জব্ধ করে চালক সহ থানায় নিয়ে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.