নিজস্ব প্রতিবেদক | ০৩ নভেম্বর, ২০২০
সিলেটের নগরীর করেরপাড়া এলাকায় মৌমিতা বেকারিকে নামের খাদ্যদ্রব্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) ও ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট।
সোমবার (২ নভেম্বর) বিকেলে দুই ঘণ্টার চলা এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে। অভিযোগের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য রাখা অপরাধসহ বিভিন্ন অপরাধ রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার এএসপি একে এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন এলাকা করেরপাড়ায় সোমবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সমন্বয়ে অভিযানে নামে র্যাব।
বিজ্ঞাপন
এ সময় বেকারিতে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য রাখার অপরাধসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মৌমিতা বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯ এর ৪২/৪৩/৫৩) ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।