দিরাই প্রতিনিধি | ০৩ নভেম্বর, ২০২০
সুনামগঞ্জের দিরাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
আরও বক্তব্য দেন দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম নজরুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান এওর মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, সৌম্য চৌধুরী, মুজিবুর রহমান তালুকদার, শিবলী আহমদ বেগ, রতন কুমার দাশ তালুকদার, শাহজাহান কাজী, রেজুয়ান খান, উপজেলা সদর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফিজ ইদ্রিস আহমদ, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়াসহ সরকারি বিভিন্ন অধিদপ্তরের প্রধানগণ।
সভায় দিরাইয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন বক্তারা।