তাহিরপুর প্রতিনিধি | ০৩ নভেম্বর, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলহত্যা দিবস পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তাহিরপুর বাজার মসজিদের ঈমাম মাওলানা দ্বীন ইসলাম আজাদী।