Sylhet Today 24 PRINT

‘প্রতিটি বাগানের মদের পাট্টা বন্ধ করে দিন’

চুনারুঘাট প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০২০

‘একটি পরিবার থেকে পুরোদেশ, মাদকমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী বিট সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৩ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে মাদক বিরোধী সচেতনতামূলক বিট সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেছেন, প্রতিটি বাগানের মদের পাট্টা বন্ধ করে দিন। মাদককে পরিহার করে দুধ, ডিম, মাংসসহ পুষ্টিকর খাবার খান। ছেলে মেয়েকে মানবিক বিকাশ ঘটাতে মাদক পরিহার করুন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হউন এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ আসনাত সনজু, আমু চা বাগান ম্যানেজার জহিরুল ইসলাম, নালুয়া চা বাগান ম্যানেজার ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

ওসি (তদন্ত) চম্পক দামের পরিচালনায় এ বিট সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ২৪টি মাদকমুক্ত পরিবারকে ও শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ক্রেস্ট প্রদান করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.