কোম্পানীগঞ্জ প্রতিনিধি: | ০৩ নভেম্বর, ২০২০
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি গ্রামে তাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি বিষপানে মারা গেছেন।
সোমবার রাত ১০টায় তাজ উদ্দিন তার নিজ ঘরে বিষপান করেন বলে জানাযায়। তিনি বর্ণি গ্রামের আজিজুল্লাহ আজইর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তাজ উদ্দিন নিজ বসত ঘরে বিষপান করে ছটফট করলে তার পরিবারের স্বজন ও আশপাশের লোকজন এসে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১১টায় ওসমানী মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই হান্নান মিয়া জানান, পারিবারিক কলহের জেরে বেশকিছুদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অস্বাভাবিক কথাবার্তা বলতেন।
নিহত তাজ উদ্দিনকে ওসমানী মেডিকেলে ময়নাতদন্ত শেষে আজ বুধবার বাদ আছর নিজ বাড়ীতে দাফন করা হয়েছে।