Sylhet Today 24 PRINT

বিয়ের ১৮ দিনের মাথায় করোনা কেড়ে নিলো প্রবাসী তরুণের প্রাণ

নিজস্ব প্রতিবেদক  |  ০৩ নভেম্বর, ২০২০

মাত্র ১৮ দিন আগে বিয়ে করেছিলেন কাওসার আহমদ (৩২)। বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় হলেও থাকেন যুক্তরাজ্যে। মাসখানেক আগে দেশে ফিরেছিলেন। দেশে এসে ১৮ দিন আগে বিয়ে করেন। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হন কাওছার আহমদ। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

কাওসার আহমদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের বাসিন্দা। তিনি দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে দিকে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মাউন্ড এডোরা হাসপাতাল সূত্র করোনায় কাওছার আহমদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন



স্থানীয় সূত্রে জানা গেছে, কাওছার আহমদের মা-বাবাসহ পরিবারের সবাই কানাডায় বসবাস করেন। তবে তিনি যুক্তরাজ্যের ওয়ালসল শহরে থাকতেন।  দুই মাস আগে কাওছার যক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। মাসখানেক আগে তিনি দেশে আসেন এবং মাত্র ১৮ দিন আগে তাঁর বিয়ে সম্পন্ন হয়।

গত সপ্তাহে কাওছারের জ্বরসহ করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাওছার আহমদ মারা যান।

মঙ্গলবার এশার নামাজের পরে তুরুকখলা ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে কাওছারের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.