Sylhet Today 24 PRINT

ছিনতাইয়ের অভিযোগে ৩ যুবককে গণপিটুনির পর পুলিশের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০২০

সিলেটে ছিনতাইয়ের অভিযোগে ৩ যুবককে মারধরের পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুর শাপলা গেটের সামনে এ ঘটনা ঘটে। এসময় ওই তিন যুবকের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে দাবি স্থানীয়দের।

আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার মোহাম্মদপুরের আব্দুল আজিজের ছেলে আবুল মিয়া (২৯), সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর গজিয়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে মাছুম মিয়া (২৪) ও সিলেটের দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কবির মিয়ার ছেলে মো. রুবেল (২৪)।

স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা যাত্রী বেশে অটোরিকশায় উঠে এক যুবকের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে পুরান তেতলী বাইপাস থেকে আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয়রা ছিনতাইকারীদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বলেন, হৃদয় মিয়া নামে এক যুবককে অটোরিকশায় তুলে মোবাইল ও টাকা ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তাদের কাছ থেকে অভিযোগকারীর মোবাইলসহ ৩টি মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় তিনটি ও নগরীর এয়ারপোর্ট থানায় একটি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.