Sylhet Today 24 PRINT

খাদ্যে ভেজাল: জিএন্ডএস ও সিলেটফুড প্রোডাক্টসকে সোয়া ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০২০

সিলেটের নগরীর আখালিয়াস্থ নতুন বাজার এলাকায় খাদ্যদ্রব্য প্রস্তুতকারী দুটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) ও ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চার ঘণ্টার চলা এ অভিযানে বিভিন্ন অনিয়মের ভিত্তিতে এ জরিমানা করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে। অভিযোগের মধ্যে খাদ্যে ভেজাল মেশানোসহ বিভিন্ন অপরাধ রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার এএসপি একে এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন নতুন বাজার এলাকায় মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সমন্বয়ে অভিযানে নামে র‍্যাব।

বিজ্ঞাপন

এ সময় প্রতিষ্ঠান দুটিতে খাদ্যে ভেজাল মেশানোসহসহ বিভিন্ন অনিয়মের ভিত্তিতে খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিলেটফুড প্রোডাক্টস ও জিএন্ডএস ফুড প্রোডাক্টসকে কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯ এর ৪২/৪৩/৫৩) সোয়া চার লাখ টাকা জরিমানা করা হয়।

পরে সিলেটফুড প্রোডাক্টস কর্তৃপক্ষের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা ও জিএন্ডএস ফুড প্রোডাক্টসের কর্তৃপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকাসহ সর্বমোট ৪ লাখ ২৫ হাজার জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.