Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সাড়ে ৫ শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প)।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২ টায় উপজেলার জিগারতলা বাজার এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন, মালেক মিয়া (৩২) ও আশরাফ উদ্দিন (৩০)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার এএসপি একে এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সমন্বয়ে একটি আভিযানিক দল নিয়ে অভিযানে নামে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। এ সময় ৫৬০ পিস ইয়াবা ও  নগদ ১ হাজার টাকাসহ মালেক মিয়া ও আশরাফ উদ্দিনকে আটক করা হয়।

পরে জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে  বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.