Sylhet Today 24 PRINT

১২ ডিসেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন

নির্বাচন কমিশন গঠন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২০

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.কে. এম সমিউল আলমকে প্রধান কমিশনার এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ভবতোষ রায় বর্ম্মনকে কমিশনার হিসেবে মনোনীত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক সভায় এ কমিশন গঠন করা হয়।

ক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ১২ ডিসেম্বর ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

এছাড়া আগামী ১০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ২১ নভেম্বর নির্বাচনের তফশিল ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.