Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে গ্রীস ফেরত প্রয়াত ব্যক্তির পরিবারকে গাভী প্রদান

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০২০

সিলেটের জৈন্তাপুরে গ্রীস ফেরত প্রয়াত মর্তুজ আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্প। বুধবার (৪ নভেম্বর) বিকেলে মর্তুজ আলীর স্ত্রী রহিমা বেগমের হাতে বাছুরসহ দুটি গাভী তুলে দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাভী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন, চারিকাটা ইউপির চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, প্রত্যাশা প্রকল্পের জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল কাহাফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিজনেস এডভাইজার কমিটির ইউরোপ পরিবারের সদস্য গোলাম সরওয়ার বেলাল, প্রত্যাশা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মামুন হোসেন, সদস্য তরিকুল ইসলাম।

প্রসঙ্গত, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের টেংরা গ্রামের গ্রীস ফেরত মর্তুজ আলী কয়েক বছর আগে মারা যান। এতে তার পরিবার অসহায় হয়ে পড়ে। এঅবস্থায় প্রয়াত মর্তুজ আলীর পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্প তাদের পাশে দাঁড়ায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.