Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০২০

‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টায় কমলগঞ্জ থানার উদ্যোগে ও মাধবপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ ঘোষণা দেন।

মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুর সভাপতিত্বে ও তোফাজ্জল হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মোতাহের আলি, মাধবপুর বিট অফিসার পুলিশ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, গৌরানা অলমিক, আব্দুল আহাদ, রঞ্জিত কুমার সিংহ, সাবির আলি, মকবুল হোসেন, কৃষ্ণলাল দেশওয়ারা, আপারু নাইডু, মিজানুর রহমান, আকলাকুজ্জামান, শাহ আলম প্রমুখ।

প্রধান অতিথি কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, দেশের ছাত্র সমাজ, যুবসমাজকে ধ্বংস করে ক্ষত বিক্ষত করছে মাদকের এই বিষাক্ত ছোবল। তাই চলেন সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.