Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে সি আর দত্ত বীর উত্তমের স্মরণে নাগরিক শোকসভা

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৫ নভেম্বর, ২০২০

মুক্তিযুদ্ধের ৪নম্বর সেক্টর কামান্ডার, চুনারুঘাটের বাসিন্দা মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) প্রয়াণে চুনারুঘাটে নাগরিক শোকসভা হয়েছে।

‘চুনারুঘাট সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোট’ এর উদ্যোগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ মিলনায়তনে নাগরিক শোকসভা হয়।

এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোটের আহ্বায়ক বিদ্যুৎ পাল। অ্যাডভোকেট মোস্তাক বাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মুশফিক হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন উসমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আঃ সামাদ, সৈয়দ মোতাব্বির আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, আব্দুল আওয়াল মাস্টার, আব্দস সামাদ আজাদ মাস্টার, সাথী মুক্তাদির কৃষাণ চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের আহ্বায়ক বাকি বিল্লাহ, সদস্য সচিব রুমন ফরাজী প্রমুখ।

এসময় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সি আর দত্ত গত ২৫ আগষ্ট বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.