Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দিরাই প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের দিরাই বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন অপরাধে থানা রোডের দুই বোন স্যানিটারি স্টোরকে ৪ হাজার, মধ্য বাজারস্থ সিট বিতান ৩ হাজার, সাগর ফ্যাশন ২ হাজার, এমরান গার্মেন্টসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দিরাই থানার এএসআই মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সজল পালসহ পুলিশের সদস্যবৃন্দ।

ইউএনও মো. সফি উল্লাহ জানান, বিভিন্ন অপরাধে দিরাই বাজারের ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.