Sylhet Today 24 PRINT

তাহিরপুরে শহীদ সিরাজ লেকে পোনা মাছ অবমুক্ত

তাহিরপুর প্রতিনিধি  |  ০৫ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শহীদ সিরাজ লেকে ১৮০ কেজি রুই, কাতলা,মৃগেল ও গ্রাস কার্প মাছের পোনা অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। পোনা মাছ অবমুক্তবরণ করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাশুক মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সামছুন্নাহার বেগম, সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান, তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.