Sylhet Today 24 PRINT

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে নগরের বেশ কয়েকটি এলাকা

নিজস্ব প্রতিবেদক  |  ০৫ নভেম্বর, ২০২০

শনিবার (৭ নভেম্বর) সিলেট মহানগরীর বেশ কয়েকটি স্থানে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে। মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আওতাভুক্ত নগরীর শিবগঞ্জ, টিলাগড়, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজভাগ, শাপলাবাগ, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরিপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এমসি কলেজ ও আশপাশা এলকাসমূহে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা নগরীর উপশহর ব্লক-এ, বিসিডিজে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানিবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.