Sylhet Today 24 PRINT

ইমরান আহমদের সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জে যুবলীগের দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: |  ০৬ নভেম্বর, ২০২০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও তার সহধর্মিণীর করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম্মা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিনের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সদস্য তজব আলী,জুয়েল আহমদ, জাফর দেওয়ান, জামাল আহমদ, দেলোয়ার মাহমুদ রিপন, আনোয়ার হোসেন।

আরো উপস্থিত ছিলেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, তেলিখাল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানউদ্দীন, যুবলীগ নেতা রুহুল, শাহাবউদ্দিন, লিটন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.