Sylhet Today 24 PRINT

জাফলংয়ে বালু পাথর ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

সিলেটের গোয়াইনঘাটের জাফলং বালু পাথর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক শুক্রবার বিকেল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। নতুন নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে সমিতির আগামীদিনের অগ্রযাত্রায় নিজেদের বলিষ্ঠ নেতৃত্বদানসহ সংগঠনের স্বার্থে সর্বাত্মক সহযোগিতা ও কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির এই অভিষেককে কেন্দ্র করে উৎফুল্ল দেখা যায় সংগঠনটি সকল সদস্যদের। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান উক্ত সংগঠনের সদ্য সমাপ্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবুল কালাম আজাদ।

এসময় উপস্হিত ছিলেন নির্বাচন কমিশনার এবাদত হোসেন, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, আলিম উদ্দিন।  অনুষ্ঠানে পূর্ব জাফলং ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যবসায়ী আলীম উদ্দিন জাফলং বালু পাথর সমিতির কার্যালয়ের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।       


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.