Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ‘কালোমূর্তি’ বইয়ের মোড়ক উন্মোচন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘কালোমূর্তি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার রাতে শহরের লেবার হাউজ অডিটোরিয়ামে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অসীম দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন লতা সাহিত্য পত্রিকার সম্পাদক মো. নুরুজ্জামান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চৌধুরী, অভিনেতা গোলাম রব্বানী, ছড়াকার ও উপন্যাসিক সজল দাশ, ছড়াকার ও লেখক অধ্যাপক অবিনাশ আচার্য, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শুদ্ধ বিন্যাস প্রকাশনীর পরিচালক শিমুল তরফদার, কালোমূর্তি বইয়ের লেখক জনি যোগী।

পরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৌলভীবাজার শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ইপা বড়ুয়া, কান্তা সরকার, সান সাহা অন্তর ও দ্বীপ স্বর্ণকার।

কালোমূর্তি বইটি শুদ্ধ বিন্যাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির লেখক জনি যোগী, প্রকাশক শিমুল তরফদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.