Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনে তেলবোঝাই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে তেলবোঝাই ট্রেনটি সাতগাঁও স্টেশনে লাইনচ্যুত হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডেকে বলেন, আজ সকাল সাড়ে এগারোটার দিকে তেলবোঝাই ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় সাতগাঁও স্টেশনে লাইনচ্যুত হয় লাইনচ্যুত হওয়া ট্রেনটির তিনটি বগি লাইন থেকে সম্পূর্ণভাবে পড়ে যায় এবং একটি বগি একপাশে হেলে পড়ে।

দুর্ঘটনার কারণে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। উদ্ধারকারী ট্রেন আসার পর যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.