Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বিপুল পরিমাণ গাঁজা জব্দ, নারীসহ গ্রেপ্তার ৩

চুনারুঘাট প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাট বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার  আহম্মদাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ছয়শ্রী থেকে বিজিবি নিজস্ব গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এ সময় বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন - ইকরতলী গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী মাজেদা খাতুন (৪৫), ডুলনা গ্রামের মৃত রজব আলীর পুত্র আলী হোসেন (২৩), চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের ছহিবুল্লাহর ছেলে জাবেদ মিয়া (২২)।

বিজিবির ৫৫ ব্যাটেলিয়ান গুইবিল (বিওপি) কমান্ডার হাবিলদার আঃ রশীদ সত্যতা স্বীকার করে তিনি বলেন, জব্দকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকার মতো হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.