Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসন চত্বরের অভ্যন্তরে র‌্যালি, আলোচনা সভা ও ৯টি সমিতিকে সনদ প্রদানের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় দপ্তর, উপজেলা প্রশাসন ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসনের অভ্যন্তরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোস্তফা কামাল, সমাজ সেবক আব্দুল হান্নান চিনু প্রমুখ। সবশেষে ৯টি সমবায়ী প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.