Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

জগন্নাথপুর সংবাদদাতা |  ০৭ নভেম্বর, ২০২০

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে আলোচনা সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক আব্দুল হাই, সমবায়ী জাহির উদ্দিন, আশরাফুল হক, পান্না আক্তার, চাঁদনী বেগম, শিক্ষক রাসেল আহমদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.