মাধবপুর প্রতিনিধি | ০৭ নভেম্বর, ২০২০
দিনাজপুরের পার্বতীপুর কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ , অগ্নিসংযোগ, নারী নির্যাতন ,অধ্যাপক কুশল চক্রবর্তীকে হুমকিদাতাদের গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৭ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব দেব রায় রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলার সভাপতি হরিশ চন্দ্র দেব, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, মনোজ কান্তি পাল, পৌর সভাপতি পংকজ কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, মাধবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মহিলা কাউন্সিলর স্বপ্না পাল, পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক লিটন রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক দেবাশীষ ভট্রাচার্য দেবু, শংকর চন্দ্র রায়, ঐক্য পরিষদ নেতা নারায়ণ কর্মকার, পরিমল দেব, শংকর পাল চৌধুরী, দুলাল চন্দ্র পাল, অজিত চন্দ্র দাস , শিমুল চক্রবর্তী, সঞ্চয় চক্রবর্তী , প্রণব ভৌমিক, জীবন সূত্রধর, মিটু দেব, অমিত সোম, সুব্রত বণিক, স্বজল গোপ প্রমুখ।