Sylhet Today 24 PRINT

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

তাহিরপুর প্রতিনিধি  |  ০৭ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। আহত যুবক উপজেলার বালিজুরি ইউনিয়নের দক্ষিণ কুল গ্রামের শ্যামলাল বর্মণের ছেলে রবিন বর্মণ (২৫)।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে স্থানীয় আনোয়ার পুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি জামা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার বালিজুরি ইউনিয়নের দক্ষিণ কুল গ্রামের সুরেশ বর্মণ ও বংক বর্মণের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে স্থানীয় আনোয়ার পুর বাজার থেকে সুরেশ বর্মণের ভাতিজা রবিন বর্মণকে বাড়ি যাওয়ার পথে বংক বর্মণ সহ তার ভাই বিরেন্দ্র বর্মণ, অমর বর্মণ,জিতেন্দ্র বর্মণ,শ্যামল বর্মণ মিলে রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় রবিন বর্মণের মাথায় গুরুতর আঘাত লাগলে সাথে সাথে মাটিতে পরে যায়। এ সময় হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে রবিনের পেটে ও পায়ে গুরুতর আঘাত করে। পরে স্থানীয় লোকজন রবিনকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহত রবিন বর্মণের অবস্থা গুরুতর দেখে রাত ১২ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে রবিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ঘটনায় রবিন বর্মণের চাচা সুরেশ বর্মণ বাদী হয়ে ৮ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.