Sylhet Today 24 PRINT

ছাতকে জাতীয় সমবায় দিবস পালন

ছাতক প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে শহরে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালভাবে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। ভার্চুয়ালভাবে সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। বক্তব্য রাখেন, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামসু মিয়া, সিসিএফ সমবায় সমিতির সভাপতি হাবিবুর রহমান কাজল, একতা বালু উত্তোলন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সমবায়ী আবুল মুনায়েম, জাহাঙ্গির আলম, আলী আশরাফ প্রমুখ।

সভায় উপজেলার ৪জন শ্রেষ্ঠ সমবায়ী ও ৪টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ছাতক একতা বালু উত্তোলন সমবায় সমিতি, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক সমিতি, সিসিএফ সমবায় সমিতি ও বিশারদপুর-খঞ্জনপুর মৎস্য সমবায় সমিতি রয়েছে। শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে কাওসার আহমদ, আব্দুস সাত্তার, শামসু মিয়া ও হাবিবুর রহমান কাজলকে পুরস্কৃত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.