Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও স্বাস্থ্যবিধি মেনে জকিগঞ্জ উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে.

শনিবার (৭ নভেম্বর) সকালে সমবায় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের প্রথম প্রহর শুরু হয়।

এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন হোসাম উদ্দিন খান, গীতা পাঠ করেন বিশ্বজিৎ চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. রোহেল উদ্দিন।

তিনি তার বক্তব্যে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কার্যক্রম তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর সমবায় ভাবনা সম্পর্কে আলোকপাত করেন।

বিজ্ঞাপন

মাননীয় প্রধানমন্ত্রীর সমবায় সেক্টরের বিভিন্ন উন্নয়ন কল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করুন এবং তার যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী মো. জাফরুল ইসলাম, মোছলেহ উদ্দিন সুহেল, মো. জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, কৃষি অফিসার প্রধান অতিথি  মো. আরিফুল হক, বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মো. খলিল উদ্দিন প্রমুখ।

আরও বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। পরে উপজেলা সমবায় অফিসারদের ক্রেস্ট দিয়ে বরন করে নেন উপজেলার সমবায়ীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.