Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ থেকে ২৯ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থেকে ২৯ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। শুক্রবার (৬ নভেম্বর) রাতে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার থেকে মো.বদরুল আমিন (২৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

এসময় ২৯ কেজি গাঁজা ছাড়াও তার সাথে থাকা একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-৯এর মিডিয়া অফিসার এএসপি একেএম কামরুজ্জামান জানান, র‌্যাব-৯ অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলামের নেতৃত্বে সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহম্মেদ এবং এএসপি মো. আব্দুল্লাহের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। আটককৃত মো. বদরুল আমিন (২৬)সিলেটের জালালাবাদ থানার মো. ফুসিয়ার ছেলে। তাকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.