Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৬২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ সিলেট-১ এরিয়ার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সকল সমিতির সদস্যগণের ছেলে মেয়েদের, এসএসসিতে জিপিএ-৫ এবং ৪ প্রাপ্ত ৬২ জন শিক্ষার্থীদের সংবর্ধনা এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলার হীড বাংলাদেশ মুন্সীবাজার ও কমলগঞ্জ শাখা কার্যালয়ে পৃথক অনুষ্ঠানে মাধ্যমে এসব উপবৃত্তি প্রদান করা হয়।

হীড বাংলাদেশের এরিয়া ম্যানেজার তপন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার।

বিশেষ অতিথি ছিলেন হীড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর মুনুরু যাকোব দাস, মুন্সীবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান, হীড বাংলাদেশের লিয়োজো অফিসার নুরে আলম সিদ্দিকী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: নুরুজ্জামান গাজী ও মুন্সীবাজার শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন স্নিগ্ধা মালাকার, জাহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে হীড বাংলাদেশ মুন্সীবাজার শাখার আওতায় ২৪ জন শিক্ষার্থীকে ৫৪ হাজার টাকা ও কমলগঞ্জ শাখার আওতায় ৩৮ জন শিক্ষার্থীকে ৮৫ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৩৯ হাজার টাকা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.