Sylhet Today 24 PRINT

মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল

তাহিরপুর প্রতিনিধি  |  ০৭ নভেম্বর, ২০২০

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর উলামা ঐক্য পরিষদের উদ্যোগে নতুন বাজারে মিছিল ও প্রতিবাদ সভা হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় গোলকপুর উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গোলকপুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন, গোলকপুর উলামা ঐক্য পরিষদের সহ-সম্পাদক মাওলানা জমির হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা সারোয়ার আহমেদ শামীমসহ উক্ত পরিষদের সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে সংক্ষিপ্ত দোয়া করেন গোলাকপুর উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.