Sylhet Today 24 PRINT

ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনে তেলবোঝাই ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ দিনের ভেতর এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট দেবে।

শনিবার (৭ নভেম্বর) এই তদন্ত কমিটি গঠন করা হয়।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) মঈনুল ইসলামের নেতৃত্বে এই কমিটিতে আছেন বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) সুলতান আলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (ঢাকা) আবু হেনা, বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রেজাউল করিম। বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ওয়াগন) রেজাউল করিম।

তদন্ত কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) মঈনুল ইসলাম জানান, আমাদেরকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে তবে আমরা এর আগেই প্রতিবেদন দিয়ে দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.