Sylhet Today 24 PRINT

জুড়ীতে ৭ নভেম্বর পালন

জুড়ী প্রতিনিধি  |  ০৭ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জুড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু। শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাকিম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি হাজী এম এ মোহাইমিন শামিম, সহ সভাপতি ডাঃ মোস্তাকিম আহমেদ বাবুল, সহ সভাপতি হাজী মুহিত আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী সামছু মিয়া, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম তুলা, সম্পাদক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ গফুর মারুফ, ফয়ছল আহমেদ শাহিন আহমেদ, মোবারক হোসেন, আনোয়ার হোসেন মঞ্জু, উপজেলা ছাত্রদল নেতা সোহেল আহমেদ, মোজাহিদুল ইসলাম জয়দুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.