জুড়ী প্রতিনিধি | ০৭ নভেম্বর, ২০২০
মৌলভীবাজারের জুড়ীতে চুরি-ডাকাতি প্রতিরোধে নয়াবাজার এলাকায় কয়েকটি গ্রামের মানুষের সাথে মতবিনিময় করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাতে জুড়ী থানা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সালেহ উদ্দিন।
বক্তব্য রাখেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ সাজু, পূর্বজুড়ী ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু, মাসুক আহমদ, ইয়াকুব আলী, শীবাকান্ত গোয়ালা, টালিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আতিকুর রহমান, কাজল মিয়া, ফজলু মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গত প্রায় ২ মাসে জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ টি গরু চুরি হয়। এসব চুরি হওয়া গরু উদ্ধারের জন্য গরুর মালিকরা উপজেলা চেয়ারম্যান ও জুড়ী থানার ওসি বরাবর লিখিত আবেদন করেন।