Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিপ্লব ও সংহতি দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুরে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা হয়।

এতে সভাপতিত্ব করেন বিএনপির সভাপতি নূরুল ইসলাম।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাছরুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জুনাব আলী, জেলা বিএনপি সহ দপ্তর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আবু জহুর, উপজেলা কৃষকদল সভাপতি আব্দুল মন্নাছ, বিএনপির প্রচার সম্পাদক সাজিদুর রহমান, জিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক সোহানূর রহমান সোহাগ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়নের সদস্য সবুজ আলম, বিএনপি নেতা ফজলুল হক, আশিক নুর, বিল্লাল আমিন, যুবদল নেতা রিংকু রায়, তরিকুল ইসলাম শিপুল, তৌফিক আহমেদ, একরাম হোসেন, মিজানূর রহমান, হানিফ, শাহীন আলম, নূর মিয়া, গোলাম সরোয়ার ওহি, উপজেলা ছাত্রদল নেতা দেবাশীষ সরকার, সজল চন্দ্র সরকার, আসাদুজ্জামান মুন্না প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.