Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ছাত্রাবাসের স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, প্রতিবাদে মানববন্ধন

দিরাই প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজ ছাত্রাবাসের জন্য বরাদ্দকৃত স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টস্থ দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের সামনে দিরাই সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্র মেহেদী হাসান চৌধুরী রাজীবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই কলেজের সাবেক ভিপি বিশ্বজিৎ রায় বিশ্ব, সাবেক ভিপি নিরঞ্জন দাস খোকন, দিরাই উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহেল চৌধুরী, কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমেদ জয়, যুগ্ম আহবায়ক সজীব নূর, ছাত্রনেতা শরীফ রাব্বানী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.