Sylhet Today 24 PRINT

এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২০

সিলেটের এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) প্রবাস কুমার সিংহ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী এবং এয়ারপোর্ট থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন।

অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ কমিশনার জানান, স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহবানও তিনি জানান। প্রতি মাসের ৮ তারিখে এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে তিনি ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.