Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবক আহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জ পৌর এলাকায় সন্ত্রাসী হামলায় আবু হুরায়রা নাইম নামের এক যুবক আহত হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে শহরের সাহেববাড়ীঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত নাইমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের ভাই ফজলে আলম রাব্বী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, আবু হুয়ারা নাইম রোববার রাতে শহরের সিটি ফার্মেসী থেকে ঔষধ কিনে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সাহেববাড়ীঘাট এলাকায় পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তেঘরিয়া এলাকার  জোসেফ, তারেক, শাকিল, আমান, জুমান, নিজাম রামদা, ডেগার, চাইনজ কুড়াল, লোহার রড দিয়ে তাঁর ওপর হামলা চালায়। রামদার আঘাতে মাথার তালুর বাম পাশে মারাত্বক জখম হয়।

এ সময় আবু হুরায়রা নাইমের সঙ্গে থাকা ৩০হাজার টাকা ও মোটরসাইকেলে চাবি হামলাকারীরা নিয়ে যায়। পরে তাঁর আত্নীয় স্বজনরা উদ্ধার করে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হামলায় আহত নাইমের মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.