Sylhet Today 24 PRINT

কানাইঘাটে দু’পক্ষের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০২০

সিলেটের কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) সকালে বড়চতুল ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ সংঘর্ষের জন্য অবস্থানকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও শর্ট গানের গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট বাজারে কয়েক দিন পূর্বে চতুল গ্রামের এক ব্যক্তিকে কথা কাটাকাটির জেরে মারপিট করেন দৌলতপুর গ্রামের এক বাসিন্দা। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের রূপ নেয়। ঘটনাটি মীমাংসা করার জন্য এলাকার মুরব্বীরা বিষয়টি দেখে দিবেন বলে আশ্বস্ত করলেও তা কেউ মানেননি।

বিজ্ঞাপন

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাবের সদস্যরা উপস্থিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.