Sylhet Today 24 PRINT

সিলেট পুলিশ সুপার কার্যালয়ে আকবর

নিজস্ব প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০২০

সিলেট পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত উপ পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে কঠোর নিরাপত্তায় তাকে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় বিক্ষুব্ধ জনতা আকবরের ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন।

কিছুক্ষণের মধ্যেই আকবরকে নিয়ে সংবাদ সম্মেলন করবে পুলিশ।

এর আগে ঘটনার ২৮ দিন পর সোমবার দুপুরে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়া গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর শনিবার মধ্যরাতে রায়হানকে নগরীর কাষ্টঘর থেকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন ১১ অক্টোবর ভোরে ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হানের পরিবারের অভিযোগ, ফাঁড়িতে ধরে এনে রাতভর নির্যাতনের ফলে রায়হান মারা যান। ১১ অক্টোবর রাতেই রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.