Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের সেই নবজাতক এখন সিলেটের ছোটমনি নিবাসে

জগন্নাথপুর সংবাদদাতা |  ০৯ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতক কন্যা শিশুকে রেখে পালিয়ে গিয়েছিলেন কিশোরী মা ও নানী। সেই কন্যা শিশুকে পাঠানো হয়েছে সিলেটের ছোটমনি নিবাসে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় জগন্নাথপুর হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন কাছে শিশুটিকে হস্তান্তর করেন। পরে তিনি শিশুটিকে সিলেটে সমাজসেবা কার্যালয়ের অধিনস্ত ছোটমনি নিবাসে পাঠান।

এর আগে শনিবার (৭ নভেম্বর) বিকেলে নবজাতক কন্যা শিশুকে রেখে পালিয়ে যান কিশোরী মা ও নানী। নবজাতকটি তখন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাশিয়া বেগম নামের এক নারীর তত্বাবধানে ছিল। পরবর্তীতে নবজাতকের পালিয়ে যাওয়া মা ও নানির দেওয়া তথ্য মতে খোঁজ নিয়ে কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন জানান, আমাদের কাছে শিশুটি হস্তান্তর করার পর আমরা সিলেটের বাগবাড়িস্থ ‘ছোটমনি নিবাস’ এ হস্তান্তর করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.