Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের আমানতপুর গ্রামে রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গল সেন্ট্রাল রোডের ব্যবসায়ী মো. সিরাজ মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা ব্যবসায়ী সিরাজ মিয়ার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী সিরাজ মিয়ার ভাষ্য অনুযায়ী, ৪-৫ জনের মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল তার বাড়ির গ্রিল ভেঙ্গে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় তার ঘরে থাকা, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন সেট ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। রাতেই অভিযান চালিয়ে লছনা এলকাতে থেকে দুই জন ডাকাতকে আমরা আটক করি। তাদের কাছ থেকে আমরা নগদ ১২ হাজার টাকা উদ্ধার করেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.