Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় আহত ৩

চুনারুঘাট প্রতিনিধি  |  ১০ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও রিকশার সংঘর্ষে ৩ জন আহত গুরুতর হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে পৌরশহরের চন্নারপাড় বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন উপজেলার পাইকপাড়া ইউনিয়নের লস্করপুর চা বাগানের চা শ্রমিক কুমুদ মালের ছেলে মোটরসাইকেল আরোহী সোহেল মাল (২৪), একই চা বাগানের মহেন্দ্র প্রার্থের ছেলে রাজিব প্রার্থ (২৬) ও সদর ইউনিয়নের মধ্য নরপতি গ্রামের মৃত সুরা উল্ল্যার ছেলে রিক্সা চালক মফিজ মিয়া (৬৯)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.